মেহেরপুরে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক ৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

আজ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের গোলাম শেখের ছেলে হাফিজুর রহমান (৫০), তার স্ত্রী চায়না খাতুন (৪৫) এবং ওজুদুল ঘটকের ছেলে চাঁদ আলী (৩৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হাফিজুর রহমান ও তার স্ত্রী চায়না খাতুন নিজ বাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল মজুত করে রেখেছেন। 

একই সূত্রে আরও জানা যায়, চাঁদ আলী লুঙ্গির ভেতরে কোমরে বেঁধে ফেনসিডিল বহন করছিলেন। এরই প্রেক্ষিতে ডিএনসির একটি বিশেষ দল চায়না খাতুনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে হাফিজুর ও তার স্ত্রীর কাছ থেকে ১৩০ বোতল এবং চাঁদ আলীর কাছ থেকে ১০ বোতলসহ মোট ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকেই আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft