সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৪:৫৮ পিএম

সরাসরি ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার সুপারিশ পাওয়ার পর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে

আজ শনিবার সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উঠে আসে।

সভার পর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, সভায় অংশগ্রহণকারীরা রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে এবং রাষ্ট্রপতি কোনো দলের সদস্য হতে পারবে না বলে সুপারিশ করেছেন।

কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি থাকবে কি না জানতে চাইলে কমিশন প্রধান বলেন, ‘আমরা এগুলো বিবেচনায় নেব। এখনো সিদ্ধান্ত হয়নি, আমরা সব সুপারিশ বিবেচনায় নিয়ে ভেবেচিন্তে প্রস্তাব করব।’

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর তিনি পদত্যাগ করেছেন কি না, সে বিষয়টি নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন তার আমলে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া মো. সাহাবুদ্দিন চুপ্পু।

একটি দৈনিকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এমন কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জুলাই-আগস্টের অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন সংগঠন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মাঠে নামে।

শনিবারের মতবিনিময়ে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচিত, হলফনামা যাচাই-বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, ‘না’ ভোট ফিরিয়ে আনা, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়া যাবে না, কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্তরা নির্বাচন করতে পারবে না, ব্যবসায়িক সংগঠনে নির্বাচিত প্রতিনিধি রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাষ্ট্রপতি নির্বাচন   বদিউল আলম   সংস্কার কমিশন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft