আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচনের পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৩:৫৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সুধীজনরা। সংস্কার কমিশনের মতবিনিময়ে আসা সুধীজনরা এই পরামর্শ দেন।

তবে এর আগে নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

তোফায়েল আহমেদ জানান, কমিশন যে সংস্কার করতে চাচ্ছে, তাতে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে। বাঁচবে সময়। লাগবে অপেক্ষাকৃত অনেক কম জনবল।

আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচনের পরামর্শ
ভয়েস অব আমেরিকার জরিপ / এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ
এর আগে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রথমপর্বে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসে কমিশন। বিকেলে মতবিনিময় করবে নারী প্রতিনিধিদের সঙ্গে।

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপে রয়েছে এই কমিশন। বৃহস্পতিবার প্রথম ধাপে কমিশন মতবিনিময় করেছে প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে। সেদিন সংস্কারের ছাড়াও নির্বাচনী অপরাধে সাবেক সিইসিদের শাস্তির পরামর্শ দেন সম্পাদকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংস্কার কমিশন   জাতীয় নির্বাচন   অন্তর্বর্তী সরকার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft