ক্লপের অধীনে প্রথম হার জার্মানির, ইতিহাস গড়ল গ্রিস

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-28T08:18:07+06:00
2026-09-28T08:18:07+06:00
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ক্লপের অধীনে প্রথম হার জার্মানির, ইতিহাস গড়ল গ্রিস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ এএম 
সংগৃহীত ছবি
উয়েফা নেশন্স লিগে নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে প্রথম হারের স্বাদ পেল জার্মানি। রোববার রাতে আউসবুর্গে চারবারের বিশ্বকাপজয়ীদের ১-০ গোলে হারিয়ে জার্মানির বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় তুলে নিয়েছে গ্রিস।

ম্যাচের ৭৪তম মিনিটে দিমিত্রিয়স কুরবেলিসের নেওয়া শট জার্মান এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। শেষ পর্যন্ত ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

জার্মানির বিপক্ষে ১১তম ম্যাচে এসে এটি গ্রিসের প্রথম জয়। এর আগে ১০ দেখায় সাতবার জিতেছিল জার্মানি, আর তিনটি ম্যাচ হয়েছিল ড্র।

ম্যাচে প্রায় ৭৬ শতাংশ সময় বল দখলে রাখে জার্মানি। তারা মোট ১৬টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে গ্রিসের আট শটের মাত্র একটি লক্ষ্যে ছিল—সেটিই শেষ পর্যন্ত জয়সূচক গোলে পরিণত হয়।

বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে বিদায়ের পর জার্মানির দায়িত্ব নেওয়া ক্লপের অধীনে দুই ম্যাচেও জয়হীন থাকল দলটি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জার্মানি। সব মিলিয়ে টানা চার ম্যাচে জয় পেল না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গ্রিস। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। জার্মানির সংগ্রহ এক পয়েন্ট, আর সার্বিয়া এখনো কোনো পয়েন্ট পায়নি।

আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে জার্মানি। একই দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে গ্রিস।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com