২০২৭ বিশ্বকাপই শেষ, জানালেন কোহলি

স্পোর্টস ডেস্ক

বিনোদন

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের অভিষেক ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস দিয়ে যে যাত্রার শুরু, দীর্ঘ দেড় দশক পর সেটির শেষ অধ্যায়ের ঘোষণা দিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ভারতের সংবাদমাধ্যম ‘জিওস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী কোহলি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে দেশের হয়ে তার শেষ বিশ্বকাপ।

2026-09-27T20:16:44+06:00
2026-09-27T20:16:44+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
২০২৭ বিশ্বকাপই শেষ, জানালেন কোহলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ পিএম 
সংগৃহীত ছবি
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের অভিষেক ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস দিয়ে যে যাত্রার শুরু, দীর্ঘ দেড় দশক পর সেটির শেষ অধ্যায়ের ঘোষণা দিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ভারতের সংবাদমাধ্যম ‘জিওস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী কোহলি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে দেশের হয়ে তার শেষ বিশ্বকাপ।

২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন শুধু ওয়ানডে ও আইপিএলে খেলছেন কোহলি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ফিটনেস ও মানসিক চাপের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন। এরপর আরও তিনটি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। ২০২৩ সালের সর্বশেষ বিশ্বকাপে ৭৬৫ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন কোহলি। বিশ্বকাপের এক আসরে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড।

চারটি বিশ্বকাপের মধ্যে প্রথম ও সর্বশেষ আসরটি দেশের মাটিতে খেলেছেন কোহলি। ২০১১ সালে শিরোপা জিতলেও ২০২৩ সালের আসরে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত।

৫০ ওভারের বিশ্বকাপকে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি হিসেবে উল্লেখ করে কোহলি বলেন, ‘এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’

এ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭ ম্যাচ খেলে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি ফিফটির সাহায্যে ৫৯.৮৩ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন কোহলি। সামনে রয়েছে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ২ হাজার ২৭৮ রানের রেকর্ড ভাঙার সুযোগ। শচীনের রেকর্ড থেকে এখনো ৪৮৪ রান দূরে তিনি।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে তার লক্ষ্য কী—এমন প্রশ্নের জবাবে কোহলি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ভারত ইতোমধ্যে ওয়ানডে ক্রিকেটে মনোযোগ বাড়িয়েছে। আগামীকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করছে রোহিত-কোহলিদের ভারত।

এ বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২০২৭ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।

জ/শা 





  বিষয়:   বিরাট কোহলি 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com