শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে পারশার অবকাশ

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-23T19:41:25+06:00
2026-09-23T19:41:25+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে পারশার অবকাশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম 
সংগৃহীত ছবি
নগরজীবনের ব্যস্ততা থেকে কিছুটা দূরে প্রকৃতির কাছে ছুটে যাওয়ার সুযোগ পেলে সমুদ্র হয়ে ওঠে প্রশান্তির অন্যতম ঠিকানা। নীল জলরাশি, ঢেউয়ের ছন্দ আর সাগরপাড়ের মৃদু বাতাসে অবকাশের সেই অনুভূতিই উপভোগ করছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী।

অবকাশ যাপনে শ্রীলঙ্কায় গেছেন পারশা। ভ্রমণের আনন্দের পাশাপাশি দেশটির নৈসর্গিক সৌন্দর্যও উপভোগ করছেন তিনি। এরই মধ্যে সমুদ্রসৈকতে কাটানো অবকাশের বেশ কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই সংগীতশিল্পী।

ছবিগুলো প্রকাশের পর পারশার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ছুটির আমেজ নজর কেড়েছে অনুসারীদের। শেয়ার করা ছবিতে কখনো সমুদ্রের নীল জলে ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠতে, আবার কখনো সৈকতের বালুচরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাকে। সাগরের বিশালতার সামনে তাঁর স্বচ্ছন্দ উপস্থিতিতে ফুটে উঠেছে অবকাশের প্রশান্তি।


ছবিগুলোতে পারশার পরনে ছিল সাদা রঙের স্টাইলিশ নেটের আউটফিট। মাথার নান্দনিক হ্যাট তাঁর সৈকতসজ্জায় যোগ করেছে ভিন্ন মাত্রা। নীল সমুদ্রের সঙ্গে সাদা পোশাকের বৈপরীত্য ছবিগুলোতে তৈরি করেছে দৃষ্টিনন্দন আবহ।

একটি ছবিতে দূরের সমুদ্রের দিকে তাকিয়ে মৃদু হাসতে দেখা যায় পারশাকে। অন্য একটি ছবিতে সৈকতের বালুচরে বসে বালিতে ভালোবাসার চিহ্ন আঁকছেন তিনি। মুহূর্তটিতে প্রকৃতির সঙ্গে তাঁর একান্ত সখ্যতার প্রকাশ পেয়েছে।

আরেকটি ছবিতে পূর্ণাঙ্গ আউটফিটে বালুকাবেলায় দাঁড়িয়ে পোজ দিয়েছেন এই সংগীতশিল্পী। চারপাশে নীল সমুদ্র, মাথার ওপর খোলা আকাশ আর মুখজুড়ে প্রশান্তির ছাপ-সব মিলিয়ে তাঁর শেয়ার করা ছবিগুলোয় ধরা পড়েছে শ্রীলঙ্কা ভ্রমণের নির্মল অবকাশের আবহ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com