‘তুই কি ছোলা বিক্রি করতে গিয়েছিলি?’ বাবরকে আকরাম

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-21T16:12:44+06:00
2026-09-21T16:12:44+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
‘তুই কি ছোলা বিক্রি করতে গিয়েছিলি?’ বাবরকে আকরাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ পিএম 
সংগৃহীত ছবি
ইংল্যান্ড সিরিজ চলাকালে সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতেন না বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার এমন বক্তব্যের পর কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

সফরের মাঝপথে কোচিং স্টাফে পরিবর্তন এবং সাত ক্রিকেটারকে দেশে পাঠানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে একজন অধিনায়ক কীভাবে অজ্ঞাত থাকতে পারেন-এমন প্রশ্ন তুলেছেন আকরাম। সিরিজের শেষ টেস্টে টসের সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে জানতেন না বলে মন্তব্য করেছিলেন বাবর। এরপরই সমালোচনার মুখে পড়েন তিনি।

বাবরের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আকরাম প্রশ্ন তোলেন, নিজের খেলোয়াড় ও কোচিং স্টাফকে ঘিরে নেওয়া বড় সিদ্ধান্তগুলোর বিষয়ে না জেনে বাবর কীভাবে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পারেন।

এরপর ব্যঙ্গাত্মক মন্তব্য করেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। বাবরকে উদ্দেশ করে তিনি বলেন, দলের নেতৃত্ব দেওয়ার বদলে কি সফরে ছোলা বিক্রি করতে গিয়েছিলেন তিনি?

আকরাম বলেন, ‘বাবরকে অধিনায়কত্ব দেওয়া উচিতই হয়নি। একেবারে অপ্রয়োজনীয়। বার্মিংহামে টস করতে গেছে সে, সেখানে তাকে জিজ্ঞেস করা হলো ৭ ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়া নিয়ে, সে বলল আমি জানতামই না। তাহলে তুই কি ছোলা বিক্রি করতে গিয়েছিলি?’

আকরামের মতে, কঠিন পরিস্থিতিতে অধিনায়কের দৃঢ়ভাবে খেলোয়াড়দের পাশে থাকা প্রয়োজন। কারণ নেতৃত্বের জায়গায় অনিশ্চয়তা তৈরি হলে সেটি দলের আত্মবিশ্বাসেও প্রভাব ফেলতে পারে।

চলমান সিরিজে ইংল্যান্ডের কাছে আরেকটি হারের পর বাবরের টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করাই উচিত হয়নি বলেও মত দেন আকরাম। তার মতে, দ্বিতীয় টেস্টের পর স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়ে কেবল খেলোয়াড় হিসেবে পাকিস্তানের হয়ে খেলা চালিয়ে যেতে পারতেন বাবর।

আকরামের ধারণা, এমনটি হলে বাবরের নেতৃত্ব নিয়ে অপ্রয়োজনীয় জটিলতা এড়ানো যেত। একই সঙ্গে ব্যাটিংয়ে পুরোপুরি মনোযোগ দেওয়ার সুযোগ পেতেন তিনি।

এ বছরের শুরুর দিকে খারাপ ফলাফলের কারণে শান মাসুদকে সরিয়ে আবারও বাবরকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়। তবে এর আগের বছর পাকিস্তানের টেস্ট একাদশে নিয়মিত জায়গা ধরে রাখতেও সংগ্রাম করতে হয়েছিল বাবরকে। এরপরও তাকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনা হয়।

ইংল্যান্ড সিরিজের মাঝপথেই পাকিস্তান ক্রিকেট বোর্ড একাধিক বড় পরিবর্তন এনেছে। এমন এক অস্থির পরিস্থিতির মধ্যেই বাবরের অধিনায়কত্ব নিয়ে ওয়াসিম আকরামের এই মন্তব্য সামনে এলো।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com