বিপিএলসহ যেসব বিষয়ে আজ বসছে বিসিবির বোর্ড সভা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-20T10:24:44+06:00
2026-09-20T10:24:44+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
বিপিএলসহ যেসব বিষয়ে আজ বসছে বিসিবির বোর্ড সভা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা বসছে আজ রোববার। প্রায় দেড় মাস পর তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের এই বৈঠকে বিপিএল, নারী ক্রিকেটসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দুপুরের দিকে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে সভাটি। বোর্ড সভার জন্য বেশ কয়েকটি এজেন্ডা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির কয়েকজন পরিচালক।

সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী ক্রিকেট এবং জাতীয় নারী দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন। পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটের সূচি চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হবে।

এ ছাড়া বিপিএলের পরিবর্তে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন পরিচালকরা। চলতি বছর বিপিএল আয়োজনের সিদ্ধান্ত পরিবর্তনের পর বিকল্প এই প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হলে এর সম্ভাব্য ভেন্যু, অংশগ্রহণকারী দলসহ বিভিন্ন বিষয় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হতে পারে। ফলে এবারের বোর্ড সভায় বিপিএল ইস্যুই আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠতে পারে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com