নরেন্দ্র মোদির জন্মদিনে শাহরুখের শুভেচ্ছা

জবাবদিহি ডেস্ক

বিনোদন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বলিউডসহ ভারতের বিনোদন জগতের একাধিক তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

2026-09-17T19:50:05+06:00
2026-09-17T19:52:40+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
নরেন্দ্র মোদির জন্মদিনে শাহরুখের শুভেচ্ছা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৭:৫২ পিএম
নরেন্দ্র মোদির জন্মদিনে শাহরুখের শুভেচ্ছা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বলিউডসহ ভারতের বিনোদন জগতের একাধিক তারকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। 

তাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, মোহনলাল, জ্যাকি শ্রফ ও শিল্পা শেঠি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শাহরুখ খান প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আপনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জীবনে আরো অনেক বছর সুস্বাস্থ্য, সুখ ও পরিপূর্ণতা আসুক।

দেশকে অনুপ্রাণিত করার শক্তি ও ইতিবাচকতা সব সময় আপনার সঙ্গে থাকুক।’

অক্ষয় কুমারও এক্সে মোদিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনটি সেবার সংকল্পের সঙ্গে পালন করা হচ্ছে। কারো কাজে আসা, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিংবা কারো মুখে হাসি ফোটানো জন্মদিন পালনের এর চেয়ে সুন্দর উপায় আর হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মালয়ালম অভিনেতা মোহনলালও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এক্সে তিনি মোদির দেশের অগ্রগতিতে কাজের কথা উল্লেখ করে সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন।

অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান। অভিনেতা জ্যাকি শ্রফও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেত্রী শিল্পা শেঠি ইনস্টাগ্রাম স্টোরিতে মোদির সঙ্গে একটি পুরনো ছবি প্রকাশ করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন এবং দেশকে এগিয়ে নেওয়ার পথে তাঁর জন্য শুভকামনা জানান।

এদিকে মোদির জন্মদিন উপলক্ষে ভারতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপি ‘সেবা সংকল্প অভিযান’ নামে মাসব্যাপী একটি কর্মসূচি শুরু করছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি দায়িত্ব ও জনসেবায় মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ কর্মসূচি আয়োজন করা হচ্ছে।


জ/রা




  বিষয়:   ভারত  নরেন্দ্র মোদি  ৭৬তম জন্মদিন  শুভেচ্ছা  তারকা 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com