দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

জবাবদিহি ডেস্ক

বিনোদন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ক্যামেরন ও রিলির সঙ্গে বিয়ে হয়েছে তার।

2026-09-14T23:02:32+06:00
2026-09-14T23:02:32+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ক্যামেরন ও রিলির সঙ্গে বিয়ে হয়েছে তার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য ডন ব্রিটেনের দ্য ডেইলি মেইলের প্র্রতিবেদন বরাত এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (১৩ সেপ্টেম্বর) বিয়ে করেছেন ক্যামেরন ও জেমিমা। এর আগে এক বছর প্রেমের পর তারা বাগদান সম্পন্ন করেছেন বলে ওঠে এসেছিল সংবাদমাধ্যমে।

এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ। তার স্ত্রী জেমিমা জোন্স সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি। কী দারুণ একটি আনন্দের দিন।’

প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রে ক্যামেরন নির্বাহী প্রযোজক হিসেবে কাজের সময় জেমিমার সঙ্গে পরিচয় হয় বলে ধারণা করা হচ্ছে। জেমিমাও কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এর মধ্যে রয়েছে ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। চলচ্চিত্রটিকে পাকিস্তানের প্রতি তার ‘লাভ লেটার’ বলে বর্ণনা করেছিলেন।

এদিকে ক্যামেরনের আগের সম্পর্কে চার সন্তান রয়েছে। আর জেমিমার দুটি ছেলে রয়েছে কাশিম ও সুলাইমান। ১৯৯৫ সালে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিয়ে হয় জেমিমার।

এরপর দীর্ঘ দশ বছর একসঙ্গে ছিলেন তারা। পরবর্তীতে ২০০৫ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। আর বিচ্ছেদের প্রায় দুই দশক পর দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন জেমিমা।



জ/রা




  বিষয়:   পাকিস্তান  সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী  জেমিমা  বিয়েবন্ধন  ক্যামেরন ও রিলির 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com