দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত, জানালেন ওজন কমানোর গল্প

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-14T12:58:14+06:00
2026-09-14T12:58:14+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত, জানালেন ওজন কমানোর গল্প
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছেন। এরই মধ্যে নতুন লুকে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন তিনি। নতুন রূপে দীঘির উপস্থিতি যেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গেও মিশে গেছে।

সম্প্রতি ওজন কমানো ও নতুন লুক নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। দীঘি জানান, হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় তিনি অস্বস্তিতে পড়েছিলেন। পর্দায় নিজেকে আগের তুলনায় বেশি ‘বাল্কি’ মনে হচ্ছিল। তাই দেরি না করে ওজন কমানোর পরিকল্পনা শুরু করেন তিনি।

দীঘি বলেন, ‘গেল দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নেই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’

ভাতের পরিবর্তে বর্তমানে তাঁর খাবারের তালিকায় রয়েছে সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি এবং তেল ছাড়া ওভেনে রান্না করা চিকেন।

নিজের খাদ্যাভ্যাসের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’

দীঘি আরও বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’

ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে পরিচিতি পান প্রার্থনা ফারদিন দীঘি। পরে নিজের প্রথম সিনেমা ‘কাবুলিওয়ালা’-তে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।

বর্তমানে ‘ফেরা’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্মের প্রস্তুতি নিচ্ছেন দীঘি। আরটিভির প্রযোজনায় শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তরুণ নির্মাতা সুমন ধরের পরিচালনায় এই ওয়েব ফিল্মে দীঘির বিপরীতে অভিনয় করবেন ইয়াশ রোহান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com