ভারতের বিপক্ষে শক্তিশালী দল ব্রাজিল ‍

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

হতাশার বিশ্বকাপ শেষে ব্রাজিলকে নতুন করে সাজানোর পরিকল্পনা কার্লো আনচেলত্তির। সেই পরিকল্পনার প্রথম ধাপের কাজ সারলেন তিনি।

2026-09-10T10:22:51+06:00
2026-09-10T10:22:51+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
কলকাতায় আসছেন ভিনিসিয়ুস-রাফিনিয়া
ভারতের বিপক্ষে শক্তিশালী দল ব্রাজিল ‍
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ এএম 
ভারতের বিপক্ষে শক্তিশালী দল ব্রাজিল ‍
হতাশার বিশ্বকাপ শেষে ব্রাজিলকে নতুন করে সাজানোর পরিকল্পনা কার্লো আনচেলত্তির। সেই পরিকল্পনার প্রথম ধাপের কাজ সারলেন তিনি। 

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দল ঘোষণা করে।

কেননা ঘোষিত দলে ৮ জন নতুন খেলোয়াড়কে ডেকেছেন আনচেলত্তি। তারা হচ্ছেনৎিপেদ্রো মরিসকো, ওতাভিও, আর্থুর দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রেনো বিডন ও গ্যাব্রিয়েল বোনটেম্পো।

২০২৬ বিশ্বকাপে খেলা তিন গোলরক্ষক আলিসন, ওয়েভারতন ও এদেরসন কেউই নেই। নেই কাসেমিরো, লুকাস পাকেতা, ফাবিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়ার মতো তারকারা। ২৬ সদস্যের দল ঘোষণার পর আনচেলত্তি বলেছেন, ‘আমাদের জন্য বিশ্বকাপটা হতাশার ছিল। বিশেষ করে আমার জন্য।

প্রত্যাশা অনুযায়ী আমরা খেলতে পারিনি। যাই হোক ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাওদের হয়ে নতুন এক পথচলা শুরু করতে যাচ্ছি।’ চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি হবে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর। এরপর ভারতের উদ্দেশে বিমানে চড়বেন ভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়ারা।

ভারতের বিপক্ষে কলকাতায় ৩ অক্টোবর ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল:
গোলকিপার : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও।

ডিফেন্ডার : আর্থুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনিওস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস ও ওয়েসলি।

মিডফিল্ডার : আন্দ্রেই সান্তোস, ব্রুনো বিডন, ব্রুনো গিমারাইস, দানিলো, ডগলাস লুইজ ও গ্যাব্রিয়েল বোনটেম্পো।

ফরোয়ার্ড : এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, পেদ্রো, রায়ান, স্যামুয়েল লিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।


জ/রা






  বিষয়:   ব্রাজিল  ভারত  স্কোয়াড ঘোষণা 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com