মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া, সামনে নতুন কীর্তির হাতছানি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-07T13:34:27+06:00
2026-09-07T13:34:27+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া, সামনে নতুন কীর্তির হাতছানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে দলের তৃতীয় গোলটি করেন তিনি। এর মধ্য দিয়ে চলতি মৌসুমের প্রথম চার ম্যাচেই নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন এই ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্য অনুযায়ী, চলতি শতাব্দীতে লা লিগার কোনো মৌসুমে বার্সেলোনার প্রথম চার ম্যাচে ছয় গোল করা মাত্র দ্বিতীয় খেলোয়াড় রাফিনিয়া। এর আগে এই কীর্তি গড়েছিলেন লিওনেল মেসি-তাও দুইবার।

২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার প্রথম চার লা লিগা ম্যাচেই ছয়টি করে গোল করেছিলেন মেসি। প্রায় এক যুগ পর এবার সেই রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া।

এলচের বিপক্ষে জোড়া গোল দিয়ে মৌসুম শুরু করেন রাফিনিয়া। এরপর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একটি গোল করেন তিনি। রায়ো ভায়েকানোর বিপক্ষে করেন আরও দুই গোল। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে জালের দেখা পেয়ে প্রথম চার ম্যাচেই ছয় গোল পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান।

এ পারফরম্যান্সের সুবাদে চলতি লা লিগা মৌসুমের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন রাফিনিয়া। তার চেয়ে এক গোল পিছিয়ে রয়েছেন রায়ো ভায়েকানোর স্ট্রাইকার কামেয়ো।

তবে মেসির রেকর্ড ছোঁয়াতেই থামতে চান না রাফিনিয়া। সামনে রয়েছে আরও একটি বিশেষ কীর্তির সুযোগ। বার্সেলোনার হয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোল করার রেকর্ড এখন পর্যন্ত রয়েছে কেবল সেসার রদ্রিগেজ ও জালাতান ইব্রাহিমোভিচের। পরবর্তী ম্যাচে গোল করতে পারলে সেই বিশেষ তালিকায় রদ্রিগেজ ও ইব্রাহিমোভিচের সঙ্গে নাম লেখাবেন রাফিনিয়াও।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com