প্রতিদিন ১৮ ঘণ্টা শুটিং করে আলোচনায় প্রীতি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-06T12:44:53+06:00
2026-09-06T12:44:53+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
প্রতিদিন ১৮ ঘণ্টা শুটিং করে আলোচনায় প্রীতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
বলিউডে দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে বিতর্কের মধ্যেই টানা দীর্ঘ সময় শুটিং করে আলোচনায় এসেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। ‘ডিম্পল গার্ল’খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, ‘ভাইব’ সিনেমার শুটিংয়ে প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা করে কাজ করেছেন তিনি।

প্রায় এক দশকের বিরতির পর সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। এবার তাকে দেখা যাবে কুনাল খেমু পরিচালিত ‘ভাইব’ সিনেমায়।

২ সেপ্টেম্বর মুম্বাইয়ে সিনেমাটির জমকালো ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে কথা বলেন প্রীতি। তিনি জানান, শুটিং দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে ফিরতেই প্রতিদিন দীর্ঘ সময় কাজ করেছেন।

প্রীতির ভাষ্য, ‘ভাইব’-এর শুটিং চলাকালে প্রতিদিনই দীর্ঘ শিফটে কাজ করতে হয়েছে। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। নির্দিষ্ট সময়ের জন্য ভারতে এসেছিলেন তিনি। তাই যত দ্রুত সম্ভব শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরতে চেয়েছিলেন।

বলিউডে অভিনয়শিল্পীদের কর্মঘণ্টা নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। গত বছর দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যাওয়ার খবর প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এমনকি ‘কালকি’র মতো বড় সিনেমাতেও তিনি বাদ দেন বলে খবর আসে। দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত নিয়ে নির্মাতাদের সঙ্গে তার মতবিরোধের খবরও প্রকাশিত হয়েছিল।

‘ভাইব’ সিনেমায় প্রীতি জিনতার সঙ্গে অভিনয় করেছেন ‘লাপাত্তা লেডিজ’খ্যাত স্পর্শ শ্রীবাস্তব, বংশিকা ধীর, যশপাল শর্মা ও দিনেশ লাল যাদব। ড্রঙ্গো ফিল্মসের ব্যানারে কুনাল খেমু ও চিরাগ নিহালানি প্রযোজিত সিনেমাটি অ্যামাজন এমজিএম স্টুডিওসের। সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com