পিসিবির জিম্মায় ক্রিকেটারদের মোবাইল ফোন

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

বিতর্ক যেন পাকিস্তান ক্রিকেটের পিছু ছাড়ছেই না। সিরিজের মাঝপথে কোচ বরখাস্ত, ৭ ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো; এসবের মধ্যে এলো নতুন এক খবর। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে নাকি দলের ক্রিকেটারদের ফোন জব্দ করেছে পিসিবি!

2026-09-06T09:31:09+06:00
2026-09-06T09:31:09+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
লন্ডনে যেন ‘জেলবন্দি’ পাকিস্তান দল
পিসিবির জিম্মায় ক্রিকেটারদের মোবাইল ফোন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ এএম 
পিসিবির জিম্মায় ক্রিকেটারদের মোবাইল ফোন
বিতর্ক যেন পাকিস্তান ক্রিকেটের পিছু ছাড়ছেই না। সিরিজের মাঝপথে কোচ বরখাস্ত, ৭ ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো; এসবের মধ্যে এলো নতুন এক খবর। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে নাকি দলের ক্রিকেটারদের ফোন জব্দ করেছে পিসিবি!

৩৬৫ নিউজ এর পাকিস্তানি সাংবাদিক আম্বার আলী এক প্রতিবেদনে জানিয়েছেন, শেষ টেস্টের আগে ক্রিকেটারদের মোবাইল নিজেদের জিম্মায় নিয়েছে ক্রিকেট বোর্ড। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত সেটা ফেরত দেওয়া হবে না।

ঠিক কী কারণে এমনটা করা হয়েছে, সেটার অবশ্য খোলাসা করেনি পিসিবি। আম্বার আলী তার প্রতিবেদনে বলেছেন, তদন্তের খাতিরেই নাকি এই ফোন জব্দ।

এতে উঠেছে নতুন প্রশ্ন। কোন ব্যাপারে তদন্তের জন্য ম্যাচের আগে ক্রিকেটারদের ফোন জব্দ করে তদন্ত করতে হচ্ছে পিসিবিকে?

সাধারণত আন্তর্জাতিক ম্যাচের দিন সংরক্ষিত এলাকায় মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ। আইসিসির আচরণবিধি অনুযায়ী, ক্রিকেটার ও দলের অন্য কর্মকর্তারা ড্রেসিংরুমসহ নির্দিষ্ট সংরক্ষিত এলাকায় মোবাইল ফোন ও অন্যান্য যোগাযোগ ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ওই সব এলাকায় প্রবেশের আগে খেলোয়াড়দের ডিভাইসগুলো নিরাপদ স্থানে রেখে আসতে হবে।

কিন্তু ম্যাচের আগেই সবার ফোন জব্দ করার এমন নজির নেই। তাই ইংল্যান্ড সফরের শেষভাগে নতুন আরেকটি বিতর্কে জড়িয়ে গেল পিসিবি।


জ/রা




  বিষয়:   পাকিস্তান  ক্রিকেট  মোবাইল ফোন  জব্দ 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com