বেটিসের কাছে হেরে মৌসুমের প্রথম ধাক্কা রিয়ালের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-05T08:53:28+06:00
2026-09-05T08:53:28+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
বেটিসের কাছে হেরে মৌসুমের প্রথম ধাক্কা রিয়ালের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ এএম 
বেটিসের কাছে হেরে মৌসুমের প্রথম ধাক্কা রিয়ালের
কিলিয়ান এমবাপের পেনাল্টি ঠেকিয়ে রিয়াল মাদ্রিদকে বড় ধাক্কা দিয়েছেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভালেস। ফরাসি তারকার শট ঠেকানোর পর ট্রয় প্যারোটের একমাত্র গোলে মৌসুমের প্রথম হারের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ।

গতকাল শুক্রবার সেভিয়ার লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটি ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। এ ম্যাচ দিয়েই রিয়ালে নতুন মেয়াদে প্রথম হারের স্বাদ পেলেন কিংবদন্তি কোচ হোসে মরিনিয়ো। পুরো ম্যাচে এমবাপে-ভিনিসিয়ুসরা একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি।

ম্যাচের ৮১ মিনিটে ট্রয় প্যারোটের গোলে এগিয়ে যায় বেটিস। পরে রিয়াল একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। এরপর পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ আসে রিয়ালের সামনে। তবে এমবাপের নেওয়া স্পটকিকটি বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেটিসের গোলরক্ষক আলভারো ভালেস।

আগের দুই ম্যাচে চার গোল করা এমবাপে বেটিসের বিপক্ষে একাই তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। যদিও রিয়ালের ব্যর্থতার পুরো দায় তার একার নয়। ম্যাচে লস ব্লাঙ্কোসদের মোট তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে, যার একটি ছিল এমবাপের।

চার ম্যাচে এটি রিয়াল মাদ্রিদের প্রথম হার। পরাজয়ের পর মরিনিয়োর দল ৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে। সমান ৯ পয়েন্ট নিয়ে বেটিস রয়েছে তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলেও সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com