সরকারি স্বীকৃতি পেল কুমিল্লা ফিল্ম ক্লাব

জবাবদিহি ডেস্ক

বিনোদন

2026-09-03T19:37:38+06:00
2026-09-03T19:37:38+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সরকারি স্বীকৃতি পেল কুমিল্লা ফিল্ম ক্লাব
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম 
সরকারি স্বীকৃতি পেল কুমিল্লা ফিল্ম ক্লাব
কুমিল্লার চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হলো নতুন এক অর্জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সরকারি নিবন্ধন ও স্বীকৃতি পেয়েছে কুমিল্লা ফিল্ম ক্লাব। এর মাধ্যমে সংগঠনটি কুমিল্লা জেলার একমাত্র সরকারি নিবন্ধনপ্রাপ্ত ও স্বীকৃত ফিল্ম ক্লাব হিসেবে আনুষ্ঠানিক মর্যাদা অর্জন করেছে।

চলচ্চিত্রচর্চা, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে বিশ্বমানের চলচ্চিত্রবোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কুমিল্লা ফিল্ম ক্লাব। সরকারি স্বীকৃতি পাওয়ায় সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা ফিল্ম ক্লাবের সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, চলচ্চিত্রকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তন, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং মানবিক মূল্যবোধ বিকাশের শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করে যাবেন।

তিনি বলেন, ‘সরকারি নিবন্ধন ও স্বীকৃতি কুমিল্লার চলচ্চিত্রপ্রেমী মানুষ এবং সাংস্কৃতিক কর্মীদের জন্য একটি আনন্দের সংবাদ। এই স্বীকৃতির মাধ্যমে স্থানীয় চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী ও তরুণ সংস্কৃতিকর্মীদের চলচ্চিত্রচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।’

আগামী দিনে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, কর্মশালা, আলোচনা সভা এবং চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের মাধ্যমে কুমিল্লার চলচ্চিত্র আন্দোলনকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

কুমিল্লা ফিল্ম ক্লাবের এই অর্জনে জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com