জাতীয় দলের হয়েও এমন ইনিংসের স্বপ্ন হৃদয়ের

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-09-03T02:17:28+06:00
2026-09-03T02:17:28+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
জাতীয় দলের হয়েও এমন ইনিংসের স্বপ্ন হৃদয়ের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ এএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার মাটিতে অপরাজিত ৩৫০ রানের রেকর্ড গড়েছেন তাওহিদ হৃদয়। অবিশ্বাস্য এই ইনিংস থেকে পাওয়া আত্মবিশ্বাস এবার জাতীয় দলের জার্সিতেও কাজে লাগাতে চান বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘সত্যি বলতে, এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি, এখনো পাচ্ছি। সবাইকে ধন্যবাদ।’

ম্যাচসেরার পুরস্কার হাতে নেওয়ার সময় তার মনে নতুন একটি স্বপ্নও জেগেছে। হৃদয়ের ভাষায়, ‘ম্যান অব দ্য ম্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল, কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব, ইনশাআল্লাহ। আল্লাহ এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’

পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ৪৮১ বলে অপরাজিত ৩৫০ রান করেন হৃদয়। তার ২৭টি চার ও ১০টি ছক্কায় সাজানো ইনিংসটি এখন প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ।

আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে অপরাজিত ৩৩৪ রান করেছিলেন বর্তমান বিসিবি সভাপতি। তামিমের পাশাপাশি রকিবুল হাসানের অপরাজিত ৩১৩ রানও ছাড়িয়ে গেছেন হৃদয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা বাংলাদেশের তৃতীয় ব্যাটার হৃদয়। তবে দেশের বাইরে এই কীর্তি গড়া প্রথম বাংলাদেশি তিনিই। দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো বিদেশি ব্যাটারের সর্বোচ্চ প্রথম শ্রেণির ইনিংসও এখন তার ৩৫০।

স্বাগতিকদের ৫১২ রানের জবাবে হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে ১৬৪ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৮ রান করার পর ড্র মেনে নেয় দুই দল।

ম্যাচটি ড্র হলেও প্রথম ম্যাচ জেতায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’। তবে সিরিজ শেষে আলোচনার কেন্দ্রে হৃদয়ের ৩৫০ রানের ইনিংস এবং জাতীয় দলের হয়ে একই ধরনের কিছু করার স্বপ্ন।





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com